Calendar

23 August 2024

ইনকিলাব মঞ্চ’s account

No English version

  1. কুমিল্লার গোমতী নদীর পানি সর্বকালের রেকর্ড ভেঙে প্রবাহিত হতে শুরু করে। সকাল ৯টায় দেবীদ্বার পয়েন্টে গোমতীর পানি বিপৎসীমার ৫৩ সেন্টিমিটার ওপরে এবং কুমিল্লা পয়েন্টে ১২.৪৮ মিটার উচ্চতায় প্রবাহিত হচ্ছিল। এদিন ফেনীতে উদ্ধার কাজ চালাতে গিয়ে লক্ষ্মীপুরের রামগঞ্জের স্বেচ্ছাসেবী যুবক সাইফুল ইসলাম সাগর পানির তীব্র স্রোতে ভেসে গিয়ে প্রাণ হারান। সরকারি হিসাবে মৃতের সংখ্যা বেড়ে ১৫ জনে দাঁড়ায়।ভারতের পানি সন্ত্রাসের বিরুদ্ধে ইনকিলাব মঞ্চ থেকে ২৭ আগস্ট, মঙ্গলবার লং মার্চ ঘোষণা করা হয় এবং লং মার্চের সমর্থনে এদিন বাদ জুমা গণমিছিল অনুষ্ঠিত হয়।বাদ জুম্মালং মার্চের সমর্থনে ছাত্র-জনতার গণমিছিলের স্থিরচিত্র ও ভিডিও। (ইনকিলাব মঞ্চ পেইজের বিভিন্ন পোস্ট থেকে সংগৃহীত) বিভিন্ন নিউজ মিডিয়া থেকে সংগৃহীতঃ ঢাকা থেকে ডুম্বুর বাঁধ অভিমুখে লংমার্চের সমর্থনে গণমিছিল - দ্য ডেইলি ক্যাম্পাস

      দ্য ডেইলি ক্যাম্পাস, accessed 2 November 2026

    • 10:50 pm

      প্রোফাইল পিকচার আপলোড দেয়ার মাধ্যমে ইনকিলাব মঞ্চের অফিশিয়াল পেইজের যাত্রা শুরু হয়।

      ইনকিলাব মঞ্চের সংকলন, ২৩ আগস্ট ২০২৪, রাত ১০:৫০
      সংগ্রহ: ইনকিলাব মঞ্চ
    • 11:06 pm

      ইনকিলাব মঞ্চ পেইজের কভার ফটো আপলোড দেয়া হয়।২৩ আগস্ট দিবাগত রাত পৌনে ১২টায় কুমিল্লার বুড়িচং উপজেলার বুড়বুড়িয়া এলাকায় গোমতী নদীর প্রতিরক্ষা বাঁধ ভেঙে যায়। পানির প্রচণ্ড তোড়ে মুহূর্তের মধ্যে বুড়িচংয়ের ১৫টি গ্রাম তলিয়ে যায় এবং কয়েক লাখ মানুষ খোলা আকাশের নিচে আশ্রয় নেয়।

      ইনকিলাব মঞ্চের সংকলন, ২৩ আগস্ট ২০২৪, রাত ১১:০৬
      সংগ্রহ: ইনকিলাব মঞ্চ

    News

    Sources

    ইনকিলাব মঞ্চ compilation · দ্য ডেইলি ক্যাম্পাস, accessed 2 November 2026

    Type it as you would: হাদী, হাদি or hadi