১৮ই জুলাই
18 July 2024
ইনকিলাব মঞ্চ’s account
No English version
ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে আইনশৃঙ্খলা বাহিনী ও তৎকালীন ক্ষমতাসীন দলের অঙ্গসংগঠনের হামলা এবং হল খালি করার নির্দেশের পর আন্দোলন সাময়িকভাবে স্তিমিত হয়ে পড়ে। এই প্রেক্ষাপটে ১৮ জুলাই ঘোষিত ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজপথে নেমে আসেন। বাড্ডা ও রামপুরা এলাকায় ব্র্যাক ইউনিভার্সিটি এবং ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা সংঘটিত হতে শুরু করলে পুলিশ রামপুরা ব্রিজ এবং হাতিরঝিলে প্রবেশের মুখে অবস্থান নেয়। কাছাকাছি একটি কলেজের শিক্ষার্থীরাও এ সময় সেখানে উপস্থিত ছিলেন।এই পরিস্থিতিতে শহীদ শরীফ ওসমান হাদী পুলিশের উপস্থিতি ও নজরদারি এড়াতে লুঙ্গি ও টি-শার্ট পরিধান করে রামপুরা ব্রিজে পৌঁছান। ব্র্যাক ইউনিভার্সিটির সামনে শিক্ষার্থীদের ক্ষুদ্র ক্ষুদ্র দলে বিভক্ত ও এলোমেলো অবস্থায় দেখে আন্দোলনকে সংগঠিত করার উদ্দেশ্যে তিনি নিজেই পুলিশের সম্মুখে প্রথম মিছিল ও স্লোগান শুরু করেন।এই সময় কাছাকাছি একটি ভবন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও হাদীর এক পরিচিত ছোট ভাই ঘটনাটিকে ফেসবুক লাইভ দেখছিলেন। লাইভে হাদীকে দেখার পর তিনি ফোন করে তাকে নিজের বাসায় আসার আমন্ত্রণ জানালে হাদী তা প্রত্যাখ্যান করে উল্টো সেই ছোট ভাইকেই আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানান। পরবর্তীতে উক্ত ছোট ভাই এসে আন্দোলনে যোগ দেয়।
Sources
ইনকিলাব মঞ্চ compilation