ক্যালেন্ডার

৪ অক্টোবর ২০২৪

ইনকিলাব মঞ্চের বিবরণী

  1. ২৯ সেপ্টেম্বর তিস্তা নদীর পানি বিপদসীমা অতিক্রম করার পর যখন নীলফামারীর ডিমলা, লালমনিরহাটের পাটগ্রাম, হাতিবান্ধা, কালীগঞ্জ, আদিতমারী ও সদর উপজেলার নিম্নাঞ্চল এবং চর এলাকা প্লাবিত হয়ে গিয়েছিল, তখন পরিস্থিতি নিয়ন্ত্রণে তিস্তা ব্যারেজের ৪৪টি কপাট খুলে দেওয়া হয়। ধীরে ধীরে রংপুর বিভাগজুড়ে বন্যা ছড়িয়ে পড়ে। ১ - ৩ অক্টোবর কুড়িগ্রাম, গাইবান্ধা ও রংপুর জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়। একই সময়ে ভারতের মেঘালয়ে অতিভারী বর্ষণের ফলে সীমান্ত পেরিয়ে ভোগাই, চেল্লাখালী ও মালিঝি নদীর উপচে পড়া পানিতে শেরপুর জেলার নালীতাবাড়ী, ঝিনাইগাতী ও শ্রীবরদী উপজেলায় আকস্মিক মারাত্মক প্লাবন দেখা দেয়। ৪ অক্টোবর থেকে শেরপুর ও নেত্রকোণা অঞ্চলে বন্যার তীব্রতা চরম রূপ নেয়। পাহাড়ি ঢলের তোড়ে অসংখ্য ঘরবাড়ি, রাস্তাঘাট ও আমন ধানের খেত ভেসে যায় এবং কয়েকজন মারা যান। বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, ফায়ার সার্ভিস ও স্থানীয় স্বেচ্ছাসেবীরা উদ্ধার ও ত্রাণ কার্যক্রম শুরু করে।

  2. বিকাল ০৪:৫৭ইনকিলাব মঞ্চ পেইজ

    উত্তরবঙ্গে বন্যাক্রান্তদের জন্য আজ রাতে প্রায় এক লক্ষ টাকার জরুরি খাদ্য সহায়তা পাঠাচ্ছে ইনকিলাব মঞ্চ

উৎস

ইনকিলাব মঞ্চের সংকলন

যেভাবে লেখেন সেভাবেই খুঁজুন: হাদী, হাদি বা hadi