১৯ সেপ্টেম্বর ২০২৪
ইনকিলাব মঞ্চের বিবরণী
তোফাজ্জল হত্যার এই ঘটনাটি জানাজানি হলে ১৯ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সারা দেশে তীব্র নিন্দার ঝড় ওঠে। বিভিন্ন মহল থেকে এই ঘটনার সুষ্ঠ তদন্ত ও বিচার দাবি করা হয়।
সকাল ১০:২৫ইনকিলাব মঞ্চ পেইজ
অপরাধীদেরকে অনতিবিলম্বে গ্রেফতার করতে হবে

সংগ্রহ: ইনকিলাব মঞ্চ সকাল ১১:৫৭ইনকিলাব মঞ্চ পেইজ
দৃষ্টান্তমূলক বিচার করতে হবে

সংগ্রহ: ইনকিলাব মঞ্চ বিকাল ০৫:৩২ইনকিলাব মঞ্চ পেইজ
জুলাই ম্যাসাকারে বেওয়ারিশ হিশাবে দাফন করা শহীদদের পরিচয় শনাক্তকরণ ও এই বীভৎস হত্যাকান্ডে জড়িত সকল অপরাধীকে অনতিবিলম্বে বিচারের মুখোমুখি করার দাবিতে ইনকিলাব মঞ্চ আগামীকাল বিকাল ৪ টায় ধানমন্ডি ১৫ বাসস্ট্যান্ড থেকে মর্সিয়া মিছিল নিয়ে যাবে রায়ের বাজারের এই গণকবরে। আপনিও যোগ দিন।

সংগ্রহ: ইনকিলাব মঞ্চ রাত ০৯:১৪ইনকিলাব মঞ্চ পেইজ
আগামীকাল বিকাল ৪ টায় ধানমন্ডি ১৫ বাসস্ট্যান্ড (কেয়ারি প্লাজার সামনে) থেকে মর্সিয়া মিছিল শুরু হবে। যারা ঢাবি ক্যাম্পাস থেকে যেতে চান, তারা দুপুর ৩ টায় কেন্দ্রীয় মসজিদের সামনে থাকবেন। আমরা ওখান থেকে সবাই একসাথে রওয়ানা করবো।
উৎস
ইনকিলাব মঞ্চের সংকলন