ক্যালেন্ডার

২১ আগস্ট ২০২৪

ইনকিলাব মঞ্চের বিবরণী

  1. এদিন ভারতের ত্রিপুরা রাজ্যে নজিরবিহীন বৃষ্টির কারণে অত্যন্ত স্বল্প সময়ে একাধিক বাঁধের গেট খুলে দেওয়া হয়।১. ডুম্বুর বাঁধ (ত্রিপুরা): ত্রিপুরার গোমতী নদীর ওপর অবস্থিত ডুম্বুর বাঁধ। বাংলাদেশ সীমান্ত থেকে প্রায় ১২০ কিলোমিটার উজানে অবস্থিত এই বাঁধের পানি গোমতী নদী দিয়ে প্রচণ্ড গতিতে বাংলাদেশের কুমিল্লা অঞ্চলে প্রবেশ করে এবং রেকর্ড ভাঙা আকস্মিক বন্যা সৃষ্টি করে।২. কলসি বাঁধ (ত্রিপুরা): মুহুরী নদীর উজানে ত্রিপুরার কলসি বাঁধ। পূর্ব কোনো সতর্কতা ছাড়াই ডুম্বুর ও কলসি বাঁধের এই বিপুল পরিমাণ পানি সরাসরি ফেনী ও পার্শ্ববর্তী নদীগুলোতে প্রবেশ করায় বন্যা পরিস্থিতি মুহূর্তের মধ্যে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ৩. চকমঘাট ব্যারেজ (ত্রিপুরা): হবিগঞ্জের মধ্য দিয়ে প্রবাহিত খোয়াই নদীর উজানে ত্রিপুরার চকমঘাট নামক স্থানে অবস্থিত ব্যারেজ। এই ব্যারেজ খুলে দেওয়ার ফলে ফলে খোয়াই, কুশিয়ারা ও কালনি নদীর পানি অত্যন্ত দ্রুতগতিতে বৃদ্ধি পেয়ে হবিগঞ্জের বিস্তীর্ণ নিম্নাঞ্চল প্লাবিত করে।এভাবে দেশের দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বের ১১টি জেলায় আকস্মিক বন্যা ব্যাপক আকারে ছড়িয়ে পড়ে। ফেনী জেলার পরশুরাম উপজেলার প্রায় ৯৫ শতাংশ এলাকা পানির নিচে তলিয়ে যায়। চট্টগ্রামের ফটিকছড়ির ১৮টি ইউনিয়ন প্লাবিত হয়ে প্রায় এক লাখ মানুষ আটকা পড়ে। পাবনার ইশতিয়াকগঞ্জে একটি বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ধসে ১৪টি গ্রামে পানি ঢোকে। গোমতী নদীর পানি রেকর্ড ভেঙে প্রবাহিত হতে শুরু করে।---এছাড়া এদিন অন্য একটি ঘটনাও ঘটে; যার প্রভাব আরও কয়েকদিন পর দৃশ্যমান হয়। বাংলাদেশ আনসারের সাধারণ ও অঙ্গীভূত সদস্যরা দীর্ঘদিন ধরে ‘ছয় মাসের রেস্ট প্রথা’ (যেখানে ৩ বছর চাকরি করার পর ৬ মাস বিনা বেতনে ছুটিতে থাকতে হতো) বাতিল এবং চাকরি জাতীয়করণের দাবি জানিয়ে আসছিলেন। ৫ আগস্টের পটপরিবর্তনের পর এদিন ২১ আগস্ট থেকে তারা ঢাকায় এসে আন্দোলন শুরু করেন।---এদিনই ইনকিলাব মঞ্চ থেকে ত্রাণ কার্যক্রম পরিচালনার ঘোষণা দেয়া হয়।

উৎস

ইনকিলাব মঞ্চের সংকলন

যেভাবে লেখেন সেভাবেই খুঁজুন: হাদী, হাদি বা hadi