ক্যালেন্ডার

৩৬শে জুলাই

৫ আগস্ট ২০২৪

ইনকিলাব মঞ্চের বিবরণী

  1. ওসমান হাদী এদিন সকালের দিকে ঝালকাঠিতেই ছিলেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যখন ঘটনার গতি দেখে পরিস্থিতির পরিবর্তন কিছুটা আঁচ করা যাচ্ছিল, এসময়ই বরিশালের বন্ধুদের থেকে কল যায় তার মোবাইল ফোনে। আবদুল্লাহ আল জাবেরকে নিয়ে বরিশালের রূপাতলি চলে আসেন তিনি। এ সময় তার সাথে যুক্ত হোন মনিরুল মিরাজ, এনাম হক, তরিকুল ইসলাম সহ আরও কিছু সাথি ও বন্ধু। তারা সবাই মিলে একটি অটো রিকশা নিয়ে নথুল্লাবাদের দিকে যাত্রা করেন।

  2. আনুমানিক দুপুর ০২:০০

    ইনকিলাব জিন্দাবাদ স্লোগানের সাথে রূপাতলি থেকে নথুল্লাবাদ যাচ্ছে হাদী ও তার সাথীরা। ম্যাপ স্থানাঙ্কঃ 22°42'33.5"N 90°21'03.3"E

  3. আনুমানিক দুপুর ০৩:০০

    খুনি হাসিনার পতনের তাৎক্ষণিক সংবাদে অশ্রুবর্ষণ করছিলেন জুলাইয়ের সহযোদ্ধারাঃ নথুল্লাবাদ মোড়ে তখন স্থানীয় সমন্বয়করা স্লোগান চালিয়ে যাচ্ছে। হাদী ও তার সাথীরা প্রথমে প্রতিটি আলাদা আলাদা জটলায় গিয়ে কিছুক্ষণ কথা বলে ও ইনকিলাব জিন্দাবাদ স্লোগান চালু করে আসে। স্থানীয় সমন্বয়করা একটি মাইকে স্লোগান দিচ্ছিল। সাথীরা সেখানে মাইক চাইতে গেলে ওরা কিছুটা ইতস্ততঃ বোধ করে। পরে তারা রিকশাসহ অন্য একটি মাইক জোগাড় করে নেয়। হাদি সেখানে সংক্ষিপ্ত ভাষণ ও স্লোগান দেয়।

  4. আনুমানিক দুপুর ০৩:২০

    ইনকিলাব মঞ্চের সংকলন, ৫ আগস্ট ২০২৪, দুপুর ০৩:২০
    সংগ্রহ: ইনকিলাব মঞ্চ
  5. আনুমানিক দুপুর ০৩:৩০

    ভাষণ শেষে বগুড়া নথুল্লাবাদ মসজিদের দিকে যাচ্ছে হাদি ও তার সাথীরাঃ

  6. আনুমানিক দুপুর ০৩:৪০

    বগুড়া নথুল্লাবাদ মসজিদ ও ডাঃ আব্দুল্লাহ ডেন্টাল কেয়ারকে পেছনে রেখে রাস্তায় গণসিজদাঃ ম্যাপ স্থানাঙ্কঃ 22.713261,90.349657

  7. দুপুর ০৪:১২

    এরপর অশ্রু মুছে বিজয়ের আনন্দকে ফ্রেমবন্দী করার প্রচেষ্টাঃ

    ইনকিলাব মঞ্চের সংকলন, ৫ আগস্ট ২০২৪, দুপুর ০৪:১২
    সংগ্রহ: ইনকিলাব মঞ্চ
    ইনকিলাব মঞ্চের সংকলন, ৫ আগস্ট ২০২৪, দুপুর ০৪:১২
    সংগ্রহ: ইনকিলাব মঞ্চ
  8. আনুমানিক রাত ১০:০০

    পাঁচ তারিখ রাতে তারা যখন সারারাত মন্দির পাহারা দিচ্ছিলেন; তখন মন্দির পাহারা দিতে দিতেই তারা আলোচনা করছিল যে, এখানে এত বড় ভারতীয় আধিপত্যবাদ এত বছর ধরে কায়েম হয়েছে এবং আওয়ামী লীগের শুধু আইকনটা পালিয়েছে; বাকি সমস্ত হাজার হাজার কোটি টাকা ও প্রতিষ্ঠান তাদের রয়ে গেছে। এরা তো এভাবে সহজে ছেড়ে দেবে; ব্যাপারটা এরকম না, বরং তারা পাল্টা কু করবে বা প্রতিবিপ্লব করবার চেষ্টা করবে।এছাড়া এ সময়টায় তাদের বন্ধুদের মধ্যে সবারই একই অনুভূতি কাজ করছিল যে, তারা জুলাইয়ে শরিক হতে পেরেছেন; তাদের জীবনে সম্ভবত এর চেয়ে ভালো কোনো পর্ব আসবে না। সুতরাং, এখন কাজ হলো ইনসাফের সাথে, সততার সাথে এই জুলাইকে অক্ষুণ্ণ রাখা। তারা ভাবছিলেন বিএনপি, জামায়াতে ইসলামী ও অন্যান্য যে ফ্যাসিবাদবিরোধী দল রয়েছে, তারা হয়তো প্রথম ১৫ দিন শাহবাগে বা আরও বিভিন্ন জায়গায় প্রতিদিন একটা সাংস্কৃতিক জমায়েত করবে; করে একে অক্ষুণ্ণ রাখবে, ঐক্যবদ্ধ রাখবে। আর সেই সব জমায়েতে যুক্ত থাকবেন হাদি ও তার বন্ধুরা।

উৎস

ইনকিলাব মঞ্চের সংকলন

যেভাবে লেখেন সেভাবেই খুঁজুন: হাদী, হাদি বা hadi